শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে আনা সোনার বার, স্বর্ণালঙ্কার এবং সোনার দণ্ড আটক করা হয়েছে, যার মোট ওজন এক কেজি। এর বাজারমূল্য ৮২ লাখ টাকার বেশি। এর বাইরে তার ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক যাত্রীর নাম আবদুল করিম সজন, তিনি ফেনীর পরশুরামের বাসিন্দা। তিনি নিয়মিত চট্টগ্রাম-দুবাই রুটে যাতায়াত করেন।

সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে করে ওই যাত্রী রবিবার (৪ জুন) সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন পার হয়ে কাস্টমস তল্লাশির আগেই কাস্টমস গোয়েন্দা এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) দলের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত এনএসআই দলের এক কর্মকর্তা বলেন, ওই যাত্রী দরজার কবজার সঙ্গে লুকানো কতগুলো পেনসিলের মতো দণ্ড নিয়ে আসেন।

সন্দেহ হলে আমরা সেগুলো চ্যালেঞ্জ করি। পরে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হই। সোনার বারকে গলিয়ে পেনসিলের মতো দণ্ড বানিয়ে আনা হয়েছে। সাধারণ চোখে সেগুলো বোঝার কোনো উপায় নেই।

তিনি বলেন, তার কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি সোনার বার, ১২টি স্বর্ণদণ্ড, যার ওজন ৭৪৬ গ্রাম, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, একটি আইফোন, একটি গুগল পিক্সেল, একটি রেডমি স্মার্ট ফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আটক সোনার মোট ওজন ৯৬৩ গ্রাম, যার মূল্য ৮২ লাখ ৩২ হাজার টাকা। এবং মোবাইল ল্যাপটপের দামসহ মোট ৮৫ লাখ টাকার বেশি। আটক যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...