শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মাদকের সাথে জড়িত ব্যক্তি যেই হউক ব্যবস্থা নেয়া হবে: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

মাদকের সাথে যেই জড়িত থাকুক, সে জনপ্রতিনিধি হোক বা অন্য কেউ, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এমনটাই জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

রোববার (৪ জুন) সকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মেহেরপুর জেলায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর হামলায় আহত র‍্যাব সদস্য উত্তম কুমারকে দেখতে গিয়ে তিনি বলেন, মাদকের সাথে যারাই জড়িত থাকুক, তিনি জনপ্রতিনিধি হোক বা অন্য কেউ, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, গত ৩০ মে মেহেরপুর জেলার গাংনী থানা এলাকায় র‍্যাব-১২’র মাদকবিরোধী অভিযানে ধারালো অস্ত্রের আঘাতে আমাদের র‍্যাব সদস্য উত্তম কুমার রায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় র‍্যাব আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তিনজন আহত হয়।

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন আরও বলেন, র‍্যাব সব সময় মাদকবিরোধী অভিযান করে আসছে। সাংবাদিকরা জাতির দর্পণ। আপনাদেরও কাছেও আমরা সহযোগিতা চাই যাতে এই মাদককে নির্মূল করা যায়। এখন সময় এসেছে মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে এগিয়ে আসার। এই মাদকের ছোবল থেকে আমাদের সন্তানদের বাঁচাতে না পারলে আগামীতে আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি দেয়ার মতো কোনো ছেলেপেলে পাবো কিনা, সন্দেহ আছে। এরকম মাদক, জঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতারে অভিযানে গিয়ে আমাদের ৩৩ জন সহকর্মী জীবন দিয়েছে এবং এক হাজারের বেশি সহকর্মী তার অঙ্গহানি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...