বুধবার, ১২ আগস্ট ২০২৬

ফটিকছড়ির আলোচিত মাসুদ হত্যাকাণ্ডের তদন্ত পিবিআইর হাতে 

দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়ির আলোচিত মাসুদ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।হত্যাকাণ্ডের দুই মাসের মাথায় আদালতের নির্দেশে নতুন করে তদন্ত শুরু করে পুলিশের বিশেষ এ সংস্থাটি।

শনিবার (৩ জুন)  দুপুরে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত করতে ঘটনাস্থল উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজার পরিদর্শন করেন পিবিআইর কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তা মনির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের টীম ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও মামলার বাদি ও সাক্ষীদের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলেন।

পরে তদন্তের সার্বিক বিষয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন তদন্তকারী দল। এক প্রশ্নের উত্তরে ইন্সপেক্টর মনিরুল বলেন ধারণা করা হচ্ছে স্থানীয় আধিপাত্য বিস্তার কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বাদির আর্জির পরিপ্রেক্ষিতে পুলিশের পরিবর্তে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত। তিনি আরো বলেন আলোচিত এ হত্যাকান্ডের সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের আইনের আওতায় আনাই হবে আমাদের প্রধান কাজ। এজন্য সব রকমের কৌশল অবলম্বন করা হবে বলে জানান পিবিআইর এ কর্মকর্তা।

উল্লেখ্য – গত ২৫ মার্চ রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে প্রবাস ফেরৎ যুবক মাসুদুর রহমানকে প্রকাশ্যে চুরিকাঘাত করে হত্যা করা হয।

হত্যাকাণ্ডের খবর এলাকায় দ্রূত জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে কিলিং মিশনে অংশ নেয়া শামীম ও দেলোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই মাহফুরজুর রহমান বাদী হয়ে প্রতিবেশী শামীম (৩৫), দেলোয়ার হোসেন (২৮) আকতার হোসেন (৪৫) জাহাঙ্গীর হোসেন (৫৫, ডাঃ আনোয়ার হোসেন (৭০) মোঃ রফিক (৫০) সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...