বুধবার, ১২ আগস্ট ২০২৬

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮০, আহত ৯ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির ফায়ার সার্ভিসের ডিজিপি সুধাংশু সারাঙ্গি।

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রায় একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন। এর মধ্যে ছিল দুইটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেন।

শনিবার ভোরে উড়িষ্যার মুখ্য সচিব প্রদীপ জেনা টুইট করে এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সকাল দশটা নাগাদ সেখানে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সোয়া তিনটায় পশ্চিমবঙ্গের হাওড়া শালিমার স্টেশন থেকে ১২৮৪১ আপ করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি তামিলনাড়ুর চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

অপর দিকে ডাউন লাইন দিয়ে আসছিল ১২৮৬৪ ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট ট্রেন। সেটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরই বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট ট্রেনটির বগিগুলি পাশের লাইনে ছিটকে পড়ে।

ততক্ষণে সেখানে এসে পড়ে করমন্ডল এক্সপ্রেস। সন্ধ্যা সাতটা নাগাদ বাহানাগা স্টেশনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। বাহানাগায় দুর্ঘটনার মুখে পড়ে একটি মালবাহী ট্রেনও। যদিও মালবাহী ট্রেনটির যাত্রাপথ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

দুর্ঘটনার পরই প্রথমে স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। পরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজে নামে রেল কর্তৃপক্ষ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), উড়িষ্যা পুলিশ, রাজ্য সরকারের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বগি কেটে দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীদের বাইরে বের করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এই দুর্ঘটনায় পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে রেলমন্ত্রী ইতিমধ্যেই নিহত এবং গুরুতর ও অল্প আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

এদিকে, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একই সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এ দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি শোক প্রকাশ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শনিবার সকালে ওড়িশার বালাসোরে ফকির মোহন মেডিকেল কলেজে গিয়ে আহত ব্যক্তিদের সাথে দেখা করেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি প্রতিনিধি দল, ডাক্তার, ট্রমা অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণে শনিবার রাজ্য জুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

সাধারণত করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি করে প্রচুর মানুষ ভেলোরে যান চিকিৎসা করাতে। সেক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বহু রোগীরও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শুধু ভারতীয়রাই নয়, অনেক বাংলাদেশী নাগরিকও ছিলেন ট্রেনটিতে যারা কলকাতা থেকে যারা চেন্নাইতে চিকিৎসা করাতে যাচ্ছিলেন। বাংলাদেশী যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন কার্যালয় ওড়িশার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

আরও পড়ুন

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...