বুধবার, ১২ আগস্ট ২০২৬

১৪ দলের সমাবেশে যুবলীগের দুই গ্রুপে চেয়ার ছোঁড়াছুঁড়ি ও মারামারি 

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে যুবলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা চেয়ার ছোঁড়াছুঁড়ি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ইটপাটকেল এবং চেয়ার ছোঁড়াছুড়িতে কাউন্সিলর ওয়াসিমসহ ৩ জনের কপাল ও মাথায় ফেটে যায়। 

আরও পড়ুন বিএনপি নেতা চাঁদাবাজি কঠোর শাস্তির দাবীতে নগরীতে যুবলীগের বিক্ষোভ

বুধবার (৩১ মে) বিকেল পৌনে ৫টার দিকে লালদীঘি পাড়ের জেলা পরিষদ মার্কেটের সামনে সভাস্থলে এই ঘটনা ঘটে।

শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা, এবং উন্নয়নের ধারাবাহিকতা বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্রে’র প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছিল ১৪ দল।

আরও পড়ুন: লালদিঘীতে আ’লীগের সমাবেশে যুবলীগের দুই গ্রুপের হাতাহাতি-চেয়ার ছোঁড়াছুড়ি

জানা গেছে, বিকাল ৪টা ৫৫ মিনিটে মিছিল নিয়ে আসার সময় সমাবেশস্থলে এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুইপক্ষই চেয়ার এবং ইট পাটকেল ছুঁড়তে থাকে। এর মধ্যেই ছোঁড়া ইটের আঘাতে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কপালে এসে পড়লে রক্ত ঝরতে থাকে। এসময় আরো আরো তিনজনের মাথায় ও কপালে ইটের আঘাত লাগে।

আরও পড়ুন:কর্ণফুলীতে যুবলীগের সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাস কিন্তু বিতর্কিতদের নিয়ে শঙ্কা!

প্রথমে নগরীর ওমরগণি এমইএস কলেজকেন্দ্রিক দুই নেতার অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এরপর সিটি কলেজ কেন্দ্রিক একটি অংশের সাথেও ইটপাটকেল এবং চেয়ার ছোঁড়াছুড়ি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসময় পুলিশ এবং আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরও দফায়-দফায় মারামারিতে লিপ্ত হন কর্মীরা। এর ফলে গণসমাবেশের কার্যক্রম বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। পরবর্তীতে সভার কার্যক্রম আবার শুরু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মিছিল নিয়ে সমাবেশে মিছিল নিয়ে আসার সময় দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুইপক্ষই চেয়ার এবং ইট পাটকেল ছোঁড়া শুরু করে। এ সময় কাউন্সিলর ওয়াসিম মাথায় সামান্য আঘাত পান। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, মিটিংয়ে সবাই নেতার বক্তব্য শুনতে এসেছে, মারামারি দেখতে আসেনি। সমাবেশ মারামারি করার জায়গা নয়। মারামারি করতে করতে হলে লালদিঘীতে গিয়ে মারামারি করেন।

সমাবেশে বিশৃঙ্খলার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বড় সংগঠনে পছন্দ-অপছন্দ থাকতে পারে। তাই বলে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়াতে পারি না। আমরা সবসময় এটা বলি। তবুও অনেকে উদ্দেশ্য নিয়ে এখানে আসেন ও ষড়যন্ত্র করেন। মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...