বুধবার, ১২ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে প্রতিবেশীকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় ১৩ বছর আগে জমি-জমার বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মিন্টু মিয়া।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, জমির বিরোধে প্রতিবেশীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তিনজনকে সাজামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দখলে বাধা দেওয়ায় জমির মালিক আব্দুস সবুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেন। কর্ণফুলী থানার তৎকালীন এসআই উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফরিদ আহমদ নামে এক আসামি মারা যান। ২০১৫ সালের ৮ এপ্রিল ফরিদকে বাদ দিয়ে আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ২০১৬ সালের ১৪ নভেম্বর ছবির আহমদ নামে আরও এক আসামির মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...