বুধবার, ১২ আগস্ট ২০২৬

আনোয়ারা থেকে গরু চুরি করে লোহাগাড়ায় বিক্রি: ৩ চোর আটক

স্টাফ রিপোর্টার ও লোহাগাড়া প্রতিনিধি

আনোয়ারা উপজেলা থেকে চোরাই গরু লোহাগাড়ায় নিয়ে বিক্রি করতে গিয়ে চোরচক্রের ৩ সদস্যকে আটক করলো স্থানীয়রা । তাদের কাছ থেকে দুটি গরু উদ্ধার করা হয়।

সোমবার (২৯ মে) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় চোরচক্রের আরেক সদস্য পালিয়ে যায়। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: শুলকবহরে হাতির দাঁত ও হরিণের চামড়াসহ আটক ১

আটককৃতরা হলো, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন এলাকার সোলাইমানের ছেলে মনজুরুল আলম (৪৫), কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকার মৃত ফিরোজ খানের ছেলে জুলহাস খান (২৬) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে তপু রায়হান (১৯) ।

জানা যায়, মনজুরুল আলম হাইলধর ইউনিয়নের পীরখাইন ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

আরও পড়ুন: বাঁশখালীতে রাজ ধনেশ পাখি পাচারকালে দুই জনকে কারাদণ্ড

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এ বিষয়ে জানান, আনোয়ারা থেকে গরু দুটি বিক্রি করার জন্য পদুয়ায় আনেন তারা। গরু দুটি কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়াদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে আমাকে খবর দেয়। আমি গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করলে বিষয়টি থানায় অবগত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক ( এস আই) মহসিন তালুকদার  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উদ্ধার করা গরুর মালিকানা যাচাই-বাছাই করে প্রকৃত মালিক পাওয়া গেলে তাদের কাছে অবিলস্বে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...