বুধবার, ১২ আগস্ট ২০২৬

লালদিঘীতে আ’লীগের সমাবেশে যুবলীগের দুই গ্রুপের হাতাহাতি-চেয়ার ছোঁড়াছুড়ি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে দুই পক্ষের মধ্যে দুই দফা হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।

লালদিঘীর মাঠে জনসভাস্থলে দেখা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চের বাম পাশে গেইটে যুবলীগের দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরবর্তীতে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় মঞ্চে জনসভার কার্যক্রম প্রায় পাঁচ মিনিটের মতো বন্ধ রেখে তাদের শান্ত করার চেষ্টা করেন নেতারা। এরা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আসিফ মাহমুদ ও চসিকের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগে লালদীঘির মাঠে ঢোকার সময় বিকাল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তারই রেশ ধরে বিকাল সাড়ে ৫টায় আবার চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।

রবিবার (২৮ মে) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে।

লালদিঘীর মাঠে সর্বশেষ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৯ ডিসেম্বর দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আওয়ামী লীগ জনসভা করেছিল।

চার বছর পর বদলে যাওয়া লালদিঘীর মাঠে গতকাল অনুষ্ঠিত জনসভার মঞ্চে নেতাকর্মীদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। নগর আওয়ামীলীগের দুই পক্ষের ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মঞ্চে উঠে পুরো মঞ্চ দখল করে নিয়েছে। তারা দলের সিনিয়র নেতাদের পেছনে দাঁড়িয়ে ছবি তুলার জন্য ভিড় করতে থাকেন। ফলে চেয়ারে বসা জ্যেষ্ঠ নেতাদের পেছনে ধাক্কাধাক্কি-হুড়োহুড়ি হয়। এসময় তারা নগর আওয়ামীলীগের দুই গ্রুপের পক্ষের নেতাদের নামে শ্লোগান পাল্টা শ্লোগান দেন।

মিছিল নিয়ে আসা বেশ কয়েকজন জানান, মিছিল নিয়ে আসার পথে এক পক্ষের কয়েকজনের সাথে আরেকপক্ষের গায়ে লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।

সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বক্তব্য শুরু করার সাথে সাথে যারা চেয়ার ছোঁড়াছুড়ি করেছে তাদেরকে এক হাত নিয়ে বলেন, ‘তোমরা যারা চেয়ার মারামারি করেছ-তোমরা বিএনপি-জামাত’। ‘তোমরা আওয়ামীলীগ না, যুবলীগ না, ছাত্রলীগ না। তোমরা বিএনপি-জামাত।’ তোমরা যারা চেয়ার ছোঁড়াছুড়ি করেছ তোমাদের হাত কেটে ফেলবো। বক্তব্যে শুরুর সময় উচ্ছ্বঙ্খল নেতাকর্মীদের শাসালেও সভা শেষ করার আগে রসিকতার সুরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এবার কোড়ে কোড়ে বাড়িত য’ গই। বউত স্লোগান দিউ। ঘরত যাই, গা গোসল ধুই ভাত খাই ফেল গই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...