আনোয়ারায় ব্যবসায়িক লোকসান ও পারিবারিক চাপে পড়ে মোহাম্মদ ফরিদুল আলম (৫২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
আরও পড়ুন পটিয়ায় ব্রিজের রেলিংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায় লোকসানসহ পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন মানসিক ডিপ্রেশনে ছিলো থাকার পর আজ বিকেলে হঠাৎ নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন রাউজানে পাওনাদারের ঘরে মিলল টাকা গ্রহিতার লাশ
এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিন আরা বলেন, বিকেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক ব্যক্তিকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা থানায় খবর দিয়েছি।
