বুধবার, ১২ আগস্ট ২০২৬

বিএনপি নেতা চাঁদ’র কঠোর শাস্তির দাবীতে নগরীতে যুবলীগের বিক্ষোভ

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও কঠোর শাস্তির দাবীতে বন্দর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ।

শুক্রবার (২৬শে মে) বিকেলে মহানগর যুবলীগ নেতা আলাউদ্দিন আলো’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল আগ্রাবাদমোড় হতে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ চৌমুহনী মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রদানের পর থেকে সারা দেশের ন্যায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে চট্টগ্রামের রাজপথও।

উক্ত বিক্ষোভ সমাবেশে নগর যুবলীগ নেতা আলাউদ্দিন আলো বলেন, ❝অনেক ত্যাগ ও বিসর্জনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের চরম শিখড়ে নিয়ে যাচ্ছেন, শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন, শেখ হাসিনা মানে গণমানুষের জীবনমানের উন্নয়ন। আমাদের মানবতার নেত্রীকে হত্যার হুমকি দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে বিএনপি’র কুলাঙ্গার আবু সাঈদ চাঁদ। শুধু গ্রেফতার করে জেলে পাঠালেই চলবে না, তার মতো সাহস যেনো আর কেউ দেখাতে না পারে, তাই তাকে মৃত্যুর মতো কঠিন শাস্তি দেওয়ার দাবী জানাচ্ছি।❞

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর, ২৮নং ওয়ার্ড যুবলীগ এর সদস্য আশরাফ উদ্দিন লিপু, ওয়ার্ড যুবলীগ নেতা সুমন, রনি, রাসেল, ডবলমুরিং থানা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সমাজ কল্যাণ সম্পাদক মুসলিম উদ্দিন সরকার, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, ডবলমুরিং থানা ছাত্রলীগ এর উপ-পরিবেশ সম্পাদক আমজাদ হোসেন, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মোঃ ইকবাল, মোঃ আরফিন, ইসতিয়াক সানিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...