বুধবার, ১২ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে সাড়ে ৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি

সীতাকুণ্ডে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ সজীব মোল্লা (৩৫) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

হাইওয়ের এসপি রহমত উল্লাহ আরো জানান, বুধবার সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চেক পোষ্ট স্থাপন করে হাইওয়ে পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সজীব মোল্লা নামক এক পথচারীকে দায়িত্বরত এস.আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশী করলে তার কাছে লুকিয়ে রাখা ৩হাজার২শ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব নড়াইলের সদর থানার রাম চন্দ্রপুর গ্রামের দাউদ মোল্লার পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...