বুধবার, ১২ আগস্ট ২০২৬

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার ৩

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), তিন রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, কিরিচ, ছোড়া, শাবল ও লোহা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কদলপর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঈশান ভট্টেরহাট-খামার বাড়ি সংযোগ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর শমসের পাড়ার প্রয়াত নুরুল আমীনের ছেলে মো. ইলিয়াছ ওরফে ধামা ইলিয়াছ (৪৬), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমীর পাড়ার আবদুস ছালামের ছেলে আনোয়ার হোসেন বাচলু ওরফে বাচুল্ল্যা (৩৭) ও রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাতোয়ান বাগিছা এলাকার দিদারুল আলমের ছেলে কামরুল হাসান সাকিল (২১)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত দলের আরও ৮ থেকে ৯ সদস্য পালিয়ে গেছে।

তিনি জানান, ইলিয়াছ ও বাচলু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ইলিয়াছের বিরুদ্ধে রাউজান থানাসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। ইলিয়াছ ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বাচলুর বিরুদ্ধে রাউজান থানাসহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। কামরুল হাসান সাকিল মাদকসহ দুটি মামলার আসামি। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...