বুধবার, ১২ আগস্ট ২০২৬

চকরিয়াতে আগুন পুড়ে শিশুর মৃত্যু 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মৌলভীচরের একটি বাড়িতে আগুন লেগে ঘুমান্ত অবস্থায় একটি শিশু আগুনে পুড়ে মারা গেছে।

রবিবার(২১ মে) রাত ১ টার সময় দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওসমা মণি (৭)। সে হালকাকারা এলাকার মৌলভীরচরের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।

স্থানীয়রা ধারণা করেন, মৌলভীরচরের মো. বাহাদুর মিস্ত্রির বসতঘরে দক্ষিণ কোনায় অবস্থিত চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার ১০ মিনিটের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় ওসমানের মেয়ে ওসমা মণির। বাড়িতে বাহাদুর মিস্ত্রি, তাঁর ভাই মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজান স্ত্রী-সন্তান নিয়ে আলাদা আলাদা ঘরে থাকতেন।

নিহত শিশুর মা শাহেনা আক্তার বলেন,আমার ছেলে মেয়ে তিন জন।২ ছেলে ১ মেয়ে।আমি রাতে আমার ২ ছেলে নিয়ে ঘুমিয়ে পড়ি বড় ছেলের বয়স ১০ বছর আর ছোট ছেলের বয়স ২২ মাস।বাড়িতে আগুন লাগার পর পর আমি আমার ২ ছেলেকে নিয়ে বাড়িতে থেকে বের হতে পারলেও আমার মেয়েটি বের হতে পারে নাই ফলে আমার মেয়েটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এছাড়া তিনি আরেক রুমে তার চাচির সাথে ঘুমানো ছিল।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন,স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।নিহত শিশু ওসমা মনির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...