শনিবার, ৮ আগস্ট ২০২৬

কতদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত!

তথ্য প্রযুক্তি ডেস্ক :

বর্তমানে ডিজিটাল যুগে সমস্ত কিছুই ফোনেই হয়ে যায়। আর তাই সেটিকে সুরক্ষিত রাখা খুব প্রয়োজন। যার কাছে যত বেশি গোপনীয় তথ্য থাকবে, তার ফোনকে তত বেশি সুরক্ষিত রাখতে হবে। যদি হ্যাকাররা ব্যাংক সিস্টেম হ্যাক করে এবং ডেটা চুরি করে, তবে তাদের কাছে আপনার ফোনের তথ্য চুরি করা কোনও ব্যাপার নয়।

এমনিতেই এই ডিজিটাল যুগে সব তথ্য ফোনেই থাকে। শুধু হ্যাকিং নয়, অনেক সময় ফোন চুরিও হয়ে যায়। তখন আপনার ফোনের সব তথ্য তাদের কাছে চলে যাবে। ডেটা সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন। আপনার পাসওয়ার্ড যত বেশি শক্তিশালী এবং গোপনীয় হবে, আপনার ডেটা তত বেশি সুরক্ষিত থাকবে। চলুন দেখে নেওয়া যাক ফোনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন কীভাবে।

কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন?

আপনি যদি ফোনে পাসওয়ার্ড হিসেবে জন্ম তারিখ, নাম বা অন্য কিছু দিয়ে থাকেন, তাহলে অবিলম্বে পরিবর্তন করুন। এমন কোনও পাসওয়ার্ড রাখবে না, যা বেশিরভাগ মানুষই জানে। এতে তারা খুব সহজেই আপনার ফোনটি খুলে ফেলতে পারবে।

ফলে ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। কারণ হ্যাকাররা প্রথমে এই বিষয়গুলিতেই ফোকাস করে। শক্তিশালী পাসওয়ার্ডের জন্য আলফানিউমেরিক ব্যবহার করুন। উদাহরণস্বরূপ একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে XYZ@568 এই ধরনের সংখ্যা ব্যবহার করুন।

কতদিন অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত?

ম্যাকাফির রিপোর্ট এবং সাইবার নিরাপত্তা সংস্থার বিশেষজ্ঞরা বলছেন যে, প্রত্যেক ব্যক্তির ৯০ দিন বা ৩ মাস পর তাদের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। অর্থাৎ এই সময় পরে আপনি মোবাইল, ব্যাঙ্ক, লকার ইত্যাদি সমস্ত জিনিসের পাসওয়ার্ড পরিবর্তন করুন। যাতে কেউ আপনার ডেটা, অর্থর ধারে কাছেও না আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকেন, তবে এখনই করে ফেলুন।

ফোনের পাসওয়ার্ডও পরিবর্তন করা প্রয়োজন:

প্রতি মাসে বা ২ মাস পরে ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। একই পাসওয়ার্ড দীর্ঘদিন ধরে রাখলে, তা হ্যাক হওয়ার সম্ভবনা অনেক বেড়ে যায়। আর যদি মনে করেন যে, বার বার পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনি ভুলে যেতে পারেন, সেক্ষেত্রে কোথাও লিখে রাখুন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...