রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বান্দরবানে কেএনএফের সোর্স আটক

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় লোঙ্গা খুমী (৪০) নামে কেএনএফের এক সোর্সকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৯ মে) সকালে ল উপজেলার রুমা বাজার থেকে তাকে আটক করা হয়।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন ২৮ বীর এর সিনিঃ ওয়াঃ অফিসার সিরাজুল ইসলাম। সকালে তাকে আটক করে রুমা থানায় হস্তান্তর করেন।

জানা যায়, আটক ব্যক্তি সাংবাদিকতার আড়ালে মুখোশধারী কেএনএফের অন্যতম সোর্স। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন।

এছাড়াও বান্দরবানে জঙ্গি নিধন অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সকল তথ্য, অপারেশনের খবরা-খবর সহ অন্যান্য কার্যক্রম সম্পর্কিত সকল খবর কেএনএফ কে সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেএনএফ এর সোর্স লোঙ্গা খুমী কেএনএফের পুর্বসংগঠন কেএনডিইউ এর একজন সক্রিয় সদস‍্য  ছিলো।

সূত্রে জানানো হয়, তিনি দীর্ঘদিন  ৬ টি জাতী,খুমী, খিয়াং, লুসাই, ম্রো, তঞ্চগ‍্যা, পাংখোয়া উপজাতিদের বিভিন্ন ভাবে অধিকার আদায়ের কথা বলে সর্বদা কেএনএফের সাথে একত্ততা প্রকাশ করে আসছে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, সকালে সেনাবাহিনী লোঙ্গা খুমী নামে একজন কেএনএফ এর সোর্স কে আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে কোর্টে প্রেরণ করেছি।

সর্বশেষ তথ্য মতে, বিকেল ৩ টায় লোঙ্গা খুমীকে রুমা থানা পুলিশ বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...