হাটহাজারীতে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ ২০ জন যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার( ১৮ মে) সকাল ৯ টার দিকে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের বালুরটাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো – জ- ১১-১৫৪৭) ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌছলে বিপরীতে দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (চট্টমেট্রো – জ- ১১-৬৬৭৭) সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মাইক্রোবাস চালক গাড়ির ভিতরে আটকে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে চালকে আহত অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ী গুলো আটক করে।
সড়ক দুর্ঘটনা রোধে গবেষণা কার্যক্রম চালু নেই: কাদের
আহতরা হলেন, জাহেদ ( ২৩),শাহিদুল (১৩), পংকজ (৪০), নুর জাহান (৫৫),বাহাদুর (৩৮) নিহা (৬) ও জসিম (৩০), অন্যান্য আহতদের বিভিন্ন স্থানীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ- পরিদর্শক আনিসুল রহমান সড়ক দুর্ঘটনার কথা গণামাধ্যম নিশ্চিত করেন। তাছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ী গুলো আটক করা হয়েছে বলে তিনি জানান।
আরো পড়ুন:মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৬
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা মাইক্রোবাসের চালককে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
