শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বস্তিতে আগুন, এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি বস্তিতে আগুনে লেগে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে চান্দগাঁওয়ের ‘এক কিলোমিটার’ এলাকার বস্তিতে আগুন লাগে। আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

মারা যাওয়া নারীর নাম হাছিনা বেগম (৫৫)। আগুনে কয়েকজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আগুন লাগার পর ওই নারী ঘর থেকে বের হতে পারেননি। পরে তাঁর দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর কাজ করতে গিয়ে তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আহত কর্মীর নাম মোহাম্মদ ইব্রাহিম।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

অবশ্য প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা পাশের একটি পোশাক কারখানা থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

কালুরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে বলেন, আগুন নিভে গেছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিরূপণ করে জানানো হবে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ বলেন, লামার বাজার ও কালুরঘাট স্টেশন থেকে মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...