শনিবার, ৮ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে আরোও ১১ টি ভূমিহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

ঝুলন দত্ত,

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ – ২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ টি ইউনিয়নে আরোও ১১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে নতুন ঘর। 

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  রুহুল আমিন জানান, এই ধাপে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় ১০ টি এবং ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়িতে ১ টি সহ মোট ১১ টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় হচ্ছে ২ লাখ ৮৪ হাজার ৫ শত টাকা।

এদিকে মঙ্গলবার  (৯ মে)   বেলা আড়াই  টায়  চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নির্মানাধীন  আশ্রয়ণ  প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আজকে আমি চিৎমরম ইউনিয়নে নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছি। কাজের গুণগত মান সন্তোষজনক।  আশা করছি গুণগত মান অক্ষুন্ন রেখে ঘর গুলো তৈরি করার পর মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হবে।

এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  মো: ইসতিয়াক, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং চৌধুরী,   কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায়  কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ঘর নির্মাণ করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী  একটি মানুষও গৃহহীন না থাকে। অতি দ্রুত ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান ।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, আমি এবং চিৎমরমবাসী খুবই আনন্দিত, চিৎমরম ইউনিয়নে এই আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...