শনিবার, ৮ আগস্ট ২০২৬

পুরনো প্রেম নতুন করে রাঙিয়ে তুলবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রত্যেকেই চায় প্রেম সবসময় সজিব থাকুক। ভালোবাসার মানুষের কাছ থেকে সম্মান, মর্যাদা ও ভালোবাসা আশা করে। সময়ের পরিক্রমায় আমরা অনেকেই ভালোবাসা প্রকাশ করতেই ভুলে যাই।

কিন্তু ছোট ছোট কিছু কাজের মাধ্যমে চাইলেই আপনি আপনার সঙ্গীকে বোঝাতে পারেন, এখনও তাকে আগের মতোই ভালোবাসেন। যে কাজগুলো করলে নতুন করে আপনার প্রেমে পড়বে আপনার সঙ্গী, জানা যাক সেগুলো-

সঙ্গীকে তার মতো করে গ্রহণ করুন
আপনার পার্টনার ঠিক যেমন, তাকে সেভাবে গ্রহণ করুন। নিজের ভালোবাসা তার কাছে প্রকাশ করার প্রথম শর্তই হচ্ছে, তাকে বদলানোর চেষ্টা না করা। হ্যাঁ, আপনি তাকে আরও ভালো একজন মানুষ হয়ে উঠতে সাহায্য করতে পারেন, কিন্তু সে অন্য কারো মতো হোক, এমন চেষ্টা ভুলেও করতে যাবেন না।

বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দিন
সবাই দিনের বা সপ্তাহের কিছুটা সময় তার বন্ধুদের সঙ্গে কাটাতে চায়, ব্যতিক্রম নয় আপনার সঙ্গীও। তাকে তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে উৎসাহিত করুন, ট্যুরে যেতে চাইলে তাকে না করবেন না। বন্ধুদের সঙ্গে ট্যুরে যাওয়া মানে কিন্তু আপনাকে অবহেলা নয়, এটা মাথায় রাখতে হবে।

তাকে নিজের স্বপ্নপূরণে উৎসাহ দিন
প্রত্যেকেরই নিজের স্বপ্নের পেছনে শ্রম দেওয়ার এবং তা পরিপূর্ণ করার অধিকার আছে। আপনার সঙ্গী যদি তার স্বপ্নপূরণ করতে চায়, তবে তাকে নিরুৎসাহিত করবেন না। সে যদি এটা বুঝে যে, আপনি তার স্বপ্নপূরণে তার সঙ্গে থাকবেন, তবে তার থেকে বেশি খুশি কেউ হবে না।

সঙ্গীকে উপহার দিন
উপহার দেওয়া শুধু পুরুষ সঙ্গীর কাজ নয়। আপনিও তাকে উপহার দিতে পারেন। তাকে তার প্রিয় রঙের শার্ট উপহার দিতে পারে, কিংবা কিনে দিতে পারেন ঘড়ি বা টাই।

তার জন্য রান্না করুন
পুরুষ সঙ্গীর মন খুব সহজেই জয় করে ফেলা যায় তাকে মজাদার খাবার খাইয়ে। কোনো এক স্পেশাল দিনে বা একটু বৃষ্টির দিনে রান্না করে ফেলুন তার পছন্দের খাবার। চাইলে অফিসের লাঞ্চেও তাকে দিতে পারেন স্পেশাল কিছু। সারা দিনের কর্মব্যস্ততার পর এই স্পেশাল লাঞ্চ তার মন ভালো করবেই।

তার কাজের প্রশংসা করুন
আপনার জন্য সঙ্গী যতটুকুই করছে, তার প্রশংসা করুন। আপনাকে খুশি করতে তার ছোট ছোট প্রচেষ্টাকে সমর্থন করুন। তার যে কোনো কাজে আপনি যে তার পাশে থাকবেন, সেটাও তাকে বুঝিয়ে দিন। এতে ভালোবাসা বাড়বে বৈ কমবে না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...