শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবান পৌরসভার উপনির্বাচন আগস্টে

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সব কিছু ঠিক থাকলে বান্দরবান পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের আগস্ট মাসের শুরু অথবা মাঝামাঝি সময়ে।

বান্দরবান পৌরসভার প্রয়াত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর মৃত্যু জনিত কারনে গত ২ই মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় পুনারাদেশ না দেয়া পর্যন্ত বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র -১ সৌরভ দাশ শেখর কে আর্থিক ক্ষমতা সহ মেয়র এর পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।

এদিকে ২ই মে অপর একটি পত্রে উপ-সচিব আবদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার মেয়র মৃত্যুবরণ করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৩(১)(চ) মোতাবেক উক্ত মেয়র এর পদ সূত্রস্থ ১নং প্রজ্ঞাপন অনুযায়ী ০২ মে ২০২৩ খ্রি: তারিখ হতে শূন্য ঘোষণা করা হয়।

এমতাবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩(২) ধারা এর বিধানমতে উক্ত মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

পৌরসভা আইনের (২) উপ-ধারা (১) এর অধীনে বলা হয়েছে পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্ববর্তী একশত আশি দিনের পূর্বে কোন মেয়র বা কাউন্সিলরের পদ শূন্য হইলে, পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে পূরণ করিতে হইবে, এবং যিনি উক্ত পদে নির্বাচিত হইবেন তিনি পৌরসভার কেবল অবশিষ্ট মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন।

এদিকে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, যুগ্মসচিব (নগর উন্নয়ন-২), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা,জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা,প্যানেল মেয়র-১, বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলা,সচিবের একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা সহ প্রোগ্রামার, স্থানীয় সরকার বিভাগে এর অনুলিপি প্রদান করা হয়েছে।

বান্দরবান পৌরসভার উপনির্বাচন এর বিষয়ে জেলা নির্বাচন কার্যালয়ের নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম বলেন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে যা সুস্পষ্টভাবে আইনে উল্লেখ আছে।তবে কয় তারিখ অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখনো কোন দাপ্তরিক সিদ্ধান্ত জানা যায় নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...