শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবানে ক‌ে‌এনএফ সদ‌স্যের লাশ উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবা‌নের রুমা উপ‌জেলার মুয়াল‌পি পাড়ায় অব‌স্থিত কু‌কি চিন ন‌্যাশনাল ফ্রন্টের (ক‌েএনএফ) পরিত‌্যক্ত ঘাঁ‌টি থে‌কে এক কেএনএফ সদ‌স্যের লাশ উদ্ধার ক‌রে‌ছে নিরাপত্তা বা‌হিনী।

গত মঙ্গলবার (২৫ এ‌প্রিল) প্রতিপ‌ক্ষে‌র সা‌থে সংঘ‌র্ষের ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে উক্ত কেএনএফ সদস‌্য নিহত হয়।

স্থানীয়‌দের বরা‌তে জানা যায়, মঙ্গলবার ভো‌রে মুয়াল‌পি পাড়ায় অব‌স্থিত কেএনএ‌ফের ঘা‌টি‌তে হামলা চালায় ইউ‌পি‌ডিএফ (গণতা‌ন্ত্রিক), এ‌তে দুপ‌ক্ষের ম‌ধ্যে তুমুল গোলাগুলি চ‌লে, সংঘর্ষ প্রায় ভোর সা‌ড়ে ৪ টা হ‌তে দুপুর ২ টা পর্যন্ত চ‌লে ব‌লে স্থানীয় বা‌সিন্দারা জা‌নি‌য়ে‌ছেন। তারা আ‌রো জানান, এসময় গোলাগু‌লির বিকট শ‌ব্দে স্থানীয়‌দের ম‌ধ্যে চরম আতঙ্ক আর উকন্ঠা তৈ‌রি হয় । সংঘ‌র্ষের এক পর্যা‌য়ে বেলা প্রায় ২ টার দি‌কে কেএনএফ পিছু হ‌টে এবং তা‌দের ক‌্যাম্প প‌রিত‌্যক্ত রে‌খে পা‌লি‌য়ে যায়। ত‌বে সে সময় তাৎক্ষ‌নিক কোন হতাহ‌তের ঘটনা জানা যায়‌নি। তবে ঘটনার পরের দিন স্থানীয়রা জু‌মে কা‌জে গে‌লে এক‌টি কব‌র দেখ‌তে পায়, প‌রে রুমা থানা পু‌লিশ‌কে খবর দি‌লে কবর খুঁ‌ড়ে লাশ উদ্ধার ক‌রে। ধারণা করা হচ্ছে নিহত সদস্যের লাশ মাটি চাপা দিয়ে পালিয়ে যায় কেএনএফ। নিহত কেএনএফ সদস্যের নাম বয়রামসাং বম ব‌লে জানা গে‌ছে, সে রোয়াংছ‌ড়ি উপ‌জেলার পাইনক্ষ‌্যং পাড়ার বা‌সিন্দা। সংঘর্ষস্থ‌লে এখন নিরাপত্তা বাহিনী অবস্থান কর‌ছে।

এ‌দি‌কে প্রায় ৮-১০ দিন পূ‌র্বে সন্ত্রাসী‌দের ভ‌য়ে গ্রাম ছে‌ড়ে রুমা সদ‌রে আশ্রয় নেয়া মুয়াল‌পি পাড়ার মারমা জন‌গোষ্ঠীর ৫১ প‌রিবার তা‌দের গ্রা‌মে ফি‌রতে শুরু ক‌রে‌ছে। আশ্রিতদের নিরাপত্তা, চিকিৎসা সহ সব ধরণের সহযোগিতা দিয়ে আসছিল রুমা সেনা জোন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...