চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় শুটকির কোল্ড স্টোরেজে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে চাক্তাইয়ের রাজাখালী রাস্তার মুখে জনতা হাজি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ১টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।
তিনি বলেন, রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে এমোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
