রবিবার, ৯ আগস্ট ২০২৬

রোনালদোর সঙ্গে ‘দ্বন্দ্বে’ চাকরি হারানোর পথে আল নাসর কোচ!

ক্রীড়া ডেস্ক

পয়েন্ট টেবিলের মাঝামাঝি দলের বিপক্ষে ড্র করে শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়ে সৌদি আরবের ক্লাব আল নাসর। এর মধ্যে আবার দলের মূল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে জড়ান আল নাসর কোচ রুডি গার্সিয়া। তারকা এই ফুটবলারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চাকরি হারানোর পথে রয়েছেন আল নাসর কোচ।

পর্তুগালের তারকা এই ফুটবলার মনে করেন, ভালো মানের ফুটবলার থাকার পরও তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে ব্যর্থ হচ্ছেন গার্সিয়া। ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে না পারায় মাঠের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ছে। শুধু তাই নয়, কোচের দর্শনের সঙ্গেও সম্পূর্ণ দ্বিমত পোষণ করছেন রোনালদো। ফ্রান্সের এই কোচের কৌশলও মোটে পছন্দ নয় তার।

এদিকে, মাঝামাঝি দলের বিপক্ষে ড্র করে খেলোয়াড়দের ওপর চটেছেন আল নাসর কোচও। ড্রেসিংরুমে ক্লাবের তারকা খেলোয়াড়দের পুরো সময় তিরস্কার করেছেন তিনি। বিষয়টি মেনে নিতে পারেননি রোনালদোসহ দলের ফুটবলাররা। এমনকি সংবাদ সম্মেলনেও অসন্তোষ প্রকাশ করেছেন গার্সিয়া।

আল নাসরের কোচের ওপর রোনালদোই যে অসন্তোষ তা নয়। ক্লাবটির মালিকও বেশ বিরক্ত গার্সিয়ার ওপর। রোনালদোর মতো অন্যতম বিশ্বসেরা ফুটবলার দলে থাকার পরও উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি তিনি। গুঞ্জন রয়েছে, চলতি মৌসুম শেষেই চাকরি হারাতে পারেন গার্সিয়া।

উল্লেখ্য যে, সৌদি প্রো লিগে এখন দুই নম্বরে আছে আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তেহাদের থেকে তারা ৩ পয়েন্ট পিছিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...