রবিবার, ৯ আগস্ট ২০২৬

ছাত্রলীগ কর্মী ইভান হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলার আরেক আসামি নিলয় দত্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ হত্যা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নগরের কোতোয়ালি থানার হেমসেন লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিলয় চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের দত্ত বাড়ির বিশ্বনাথ দত্তের ছেলে। সে পরিবারের সঙ্গে হেমসেন লেনের ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, গ্রেফতার নিলয়কে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হয়েছে। আদালতে ইভান হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। জবানবন্দি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি জাহেদুল কবীর জানান, ইভান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে আগে আটজনকে গ্রেফতার করা হয়। নিলয় এতদিন পালিয়ে ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এক নম্বর আসামিসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বছরের ২২ এপ্রিল রাত ৯টার দিকে কোতোয়ালি থানার চেরাগি পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় এরই মধ্যে শোভন দেব, সৌরভ দাশ, প্রিয়ম বিশ্বাস, সজীব নাথ, সৌভিক পাল, মো. শাখাওয়াত হোসেন, শ্রাবণ দে ও সবশেষ শচীন দাশ গ্রেফতার হন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...