চট্টগ্রাম নগরীর অক্সিজেনে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রানা মিয়া বাদশা (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে অক্সিজেনের খোলনশাহ মাজার সংলগ্ন শহীদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পারিবারিক কলহকে কেন্দ্র করে ভিকটিম নিজ বাসায় গলায় ফাঁস দেয়। গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
