শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কোতোয়ালীতে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন কুলিয়ারচর পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার নয়াকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. বাবলু (২৮), দাউদকান্দি থানার গৌরিপুর ভুলুর বাড়ির কিরন ওরফে হিরণের ছেলে মো. আল আমিন (২২), একই থানার এলাকা স্বর্গাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৬) চট্টগ্রামের সাতকানিয়া থানার চরতি ইউনিয়নের মধ্যম দুরদুরি গ্রামের আবদুর রহমানের ছেলে মো. আরাফাত (২৫), নগরীর বাকলিয়া থানার তুলাতলী জামাইবাজার এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. আরমান হোসেন (২০) এবং চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির আবুল কালামের ছেলে মো. সুরুজ (১৯)। তাদের কাছ থেকে ৬টি স্টিলের টিপছোরা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন ফ্রান্সিস রোডের মাথায় অন্ধকার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা রাতের বেলায় বিআরটিসিগামী, সিআরবিগামী পথচারী, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারিদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...