মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বঙ্গবাজারে নিঃস্ব ব্যবসায়ীদের কান্না

নিজস্ব প্রতিবেদক

সেহরি খেয়ে ঘুমাইছিলাম। পৌনে ৭টার দিকের আগুনের খবর পাই। দ্রুত এসেছি, কিন্তু কিছুই বের করতে পারি নাই— কথাগুলো বলছিলেন বঙ্গমার্কেটের ব্যবসায়ী মাসুদ।

তিনি বলেন, আমার দোকানে সব শিশুদের কাপড়। প্রায় ৩০ লাখ টাকার কাপড় ছিল। কোনো মালামাল বের করতে পারিনি।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজধানী বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এভাবেই বিলাপ করে কথাগুলো বলছিলেন মার্কেটের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের পর থেকে একে একে ৪৩টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এ সময় আগুনে নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে শতশত ব্যবসায়ীকে।

সবুজ নামের এক ব্যবসায়ী জানান, ‘ঈদ উপলক্ষ্য ২০ লাখ টাকার নতুন কাপড় দোকানে তুলি। মুহূর্তেই সব পুড়ে গেছে। কিছুই বের করতে পারি নাই। সব মিলে প্রায় ৫০ লাখ টাকার কাপড় পুড়ে গেছে।’

মোহাম্মদ বেল্লাল হোসেন, তিনি ইনসাফ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমার দোকানে ১০ লাখ টাকার মালামাল ছিল। কিছুই বের করতে পারি নাই।’

কান্না জড়িত কণ্ঠে শাড়ি ব্যবসায়ী আবুল হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘আমার দোকানে দেড় কোটি টাকার মাল ছিল। কিছুই বের করতে পারি নাই। সব পুড়ে ছাই হয়ে গেছে।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ইউনিটকে সেখানে যাওয়ার অনুরোধ করে। এরপর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটারদের প্রথম ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে আমাদের বিভিন্ন ইউনিটকে সেখানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এখন পর্যন্ত আমাদের ৪৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া একের পর এক ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...