বিলাইছড়িতে প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথের স্মৃতিকে ধরে রাখতে “রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় নতুন বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকাল এগারোটায় রাজগু অগ্রবংশ শিশুসদন পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। পরে বিদ্যালয়ের কক্ষে এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজগুরু অগ্রবংশ শিশু সদন প্রতিষ্ঠা ও পরিচালক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য ভিক্ষু সংঘ উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের ও বিপুল জ্যোতিথেরসহ অন্যান্য ভিক্ষু সংঘ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা,১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, হেডম্যান শান্তি বিজয় চাকমা, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা, রিতা চাকমা, শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা ও মনিষা দেওয়ান প্রমূখ। এবং সভা সঞ্চালনা করেন তেজপ্রিয় ভিক্ষু।
সভায় জানা যায়, আর্য্যলঙ্কার মহথেরোকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট একটি স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়। তাই এই কমিটি যাবতীয় কার্যকরী ভূমিকা পালন করে শিক্ষক নিয়োগ ও চাত্র- ছাত্রী ভর্তির মাধ্যমে আগামী বছর জানুয়ারি ২০২৪ইং হতে বিদ্যালয়টি চালু করবে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, রাজগুরু অগ্রবংশ মহাথের ৫ জানুয়ারি ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।তিনি পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা, ৬ষ্ঠ সংগীতিকারক,ত্রিপিটক বিশারদ, ও বার্মা সরকার কর্তৃক অগগমহাসধম্মজতিকা উপধীপ্রাপ্ত ও মহাসংঘনায়কসহ একাধিক বিষয়ে উপাধিপ্রাপ্ত এবং বহুগ্রন্থের প্রণেতা ছিলেন। তাই তার স্মৃতিকে লালন ও ধরে রাখাতে উপজেলা পর্যায়ে দীঘলছড়ি ও ধূপ্যাচর মধ্যবর্তী সুবিধাজনক জায়গায় এই একটি বিদ্যালয় স্থাপন করা হলো।এবং এই বিদ্যালয়টি সুন্দরভাবে পাঠদান ও পরিচালনার জন্য সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
