চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিথুন শিকদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১-মার্চ) সকাল ৬টার দিকে কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রিজে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ১ নম্বর ওয়ার্ডের পরিমল সিকদার এর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিথুন সপরিবারে শহরে বসবাস করেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে একটি পূজার অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষ শুক্রবার সকালে শহরে যাওয়া পথে চট্টগ্রাম-কাপ্তাই ড়কের মদুনাঘাট ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
