চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব তালুকদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার হাইদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার জহরলাল তালুকদারের ছেলে।
নিহতের পরিবার জানান, নিজ ঘরের বারান্দায় একটি মাল্টিপ্লাগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সামিউর রওশান জানান, শুক্রবার সকালে রাজিব নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসার আগে তার মৃত্যু ঘটে।
