শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের ভুয়া এনআইডি ও জন্মসনদ তৈরি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের জন্য ভুয়া এনআইডি ও জন্মনিবন্ধন তৈরির জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনটি এনআইডি, পাঁচটি জন্মনিবন্ধন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ (২৪) ও নয়ন শেখ (২১)।

ডিবির একটি সূত্র জানায়, অভিযুক্তরা রোহিঙ্গাদের জন্য প্রথমে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন তৈরি করে। সেই জন্ম নিবন্ধন দিয়ে আইডি কার্ড এবং পরবর্তীতে এসব ডকুমেন্টস ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে। এর আগে চক্রটির কয়েকজন সদস্য চট্টগ্রাম নগর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বন্ধু টেলিকম নামে একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেপ্তার তিনজনের কাছে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত করা তিনটি এনআইডি ও পাঁচটি জন্মনিবন্ধন পাওয়া যায়।

নগর ডিবি উত্তর-দক্ষিণ জোনের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, আগে চক্রটির কয়েকজন সদস্য গ্রেপ্তার হয়েছিল। তাদের হাতে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত করা পাসপোর্ট পাওয়া গিয়েছিল। ওই সূত্র ধরে ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...