চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের দক্ষিণে ফুটখালী ব্রিজের পাকা রাস্তার ওপর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেলিনা আক্তার (২৭), আব্দুল হামিদ প্রকাশ আব্দুল (৪০) এবং অপরজন মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন সমরাজ মোল্লা (৫২)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
