শনিবার, ১৫ আগস্ট ২০২৬

উখিয়ায় চুরির অপবাদ দিয়ে কলেজ শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেপ্তার ৪

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ায় চুরির অপবাদ দিয়ে কলেজ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের কলাতলী মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)।

র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান মঙ্গলবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার রায়হান (১৯) কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। গত শনিবার তাকে নির্যাতনের পর রোববার তার বাবা উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মো. শামসুল আলম খান আরও জানান, শনিবার সন্ধ্যায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা ফজল কাদেরের বাগান থেকে সুপারি চুরির অপবাদ দিয়ে ৫-৬ জন মো. রায়হান শরীফকে তুলে নিয়ে যায়। পরে তাকে বেঁধে লোহার রড ও বৈদ্যুতিক তার দিয়ে ২ ঘণ্টা নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা রায়হানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় ভিকটিমের বাবা মোহাম্মদ আমিন (৪৪) বাদী হয়ে গত ২৭ মার্চ ২০২৩ তারিখ এজাহারনামীয় ০৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে বিবাদী করে কক্সবাজার উখিয়া থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৬, তাং-২৭/০৩/২০২৩।

উক্ত মামলার রুজু হওয়ার সংবাদ পেয়ে ঘটনায় জড়িত অপরাধীরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।

উল্লেখিত বিষয়টি অবগত হওয়া মাত্রই র‌্যাব-১৫, কক্সবাজার বর্ণিত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে যে, প্রধান আসামী ফজল কাদের (৩৮) সহ অন্যান্য আসামী কক্সবাজার সদর থানাধীন কলাতলী মেরিন ড্রাইভ এলাকায় অবস্থান করছে। তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী ফজল কাদেরসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফজল কাদের এর নিকট হতে জানা যায় যে, ভিকটিম রায়হান শরীফ ও প্রধান আসামী একই এলাকার বাসিন্দা এবং প্রধান আসামী ফজল কাদের এর সাথে ভিকটিমের পরিবারের পূর্ব হতে পারিবারিক বিরোধ চলে আসছে। শনিবার (২৫ মার্চ) তারিখ রাত ০৮ ঘটিকার সময় আসামী ফজল কাদের ও তার অন্যান্য সহযোগীদের নিয়ে ভিকটিম রায়হান শরীফকে আসামীর সুপারী বাগান হতে সুপারী চুরির অভিযোগে ভিকটিমকে ধরে ১নং বিবাদীর বাড়ীর উঠানে নিয়ে মারপিট করে আহত করে। এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী ফজল কাদের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতরা আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...