শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চান মেয়র

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চান মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৭ মার্চ) এক আকস্মিক সফরে মেয়র আলকরণমোড়স্থ চসিক জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান এবং চসিকের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ চসিকের স্বাস্থ্যকেন্দ্র সমূহের প্রধানদের সাথে মতবিনিময় করেন।

এসময় চিকিৎসকরা চসিকের স্বাস্থ্যবিভাগের বিভিন্ন সমস্যা মেয়রের কাছে তুলে ধরলে মেয়র তড়িৎ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো একসময় ভালো সেবা দিয়ে সুনাম অর্জন করলেও পরবর্তীতে অবহেলা ও অব্যবস্থাপনায় পিছিয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন সংকট ও সমস্যার কারণে চসিকের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আগের মতো রোগী আসছেনা। আমি দায়িত্ব গ্রহণের পর মেমন হাসপাতালের সংস্কার করায় সেখানে রোগীরা আস্থা ফিরে পেয়েছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের চিকিৎসার বড় আশ্রয়স্থল চসিক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো। আর্থিক সংকটে যাতে কারো স্বাস্থ্যসেবা পাবার অধিকার থেকে বঞ্চিত হতে না হয় সেজন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনব এবং অস্থায়ী চিকিৎসকদের স্থায়ী করার পাশাপাশি নতুন করে চিকিৎসক ও পরামর্শক নিয়োগ দিব। চসিকের স্বাস্থ্যখাতকে আগের সুনামের পর্যায়ে নিতে সর্বোচ্চ আর্থিক বরাদ্দ দেয়া হবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিম আকতার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা তুলে ধরলে মেয়র এক সপ্তাহের মধ্যে লিখিত রিপোর্ট দাখিল করতে বলেন এবং চিকিৎসকদের সাথে বসে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে চসিকের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকরে স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, বিপ্লব দাশ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা, মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, ডাঃ দীপা ত্রিপুরা, ডাঃ রিয়াজ আহমেদ, ডাঃ ইফফাত জাহান সুমি, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্ত্তী, ডাঃ মোঃ হাসান মুরাদ চৌধুরী, ডাঃ সুমন তালুকদার, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন, মেডিকেল অফিসার ডেন্টিস্ট ডাঃ শাহনাজ আক্তার, ডাঃ পলাশ দাশ, মেডিকেল অফিসার ডাঃ তৃপ্তি চেীধুরী, ডাঃ নুসরাত জাহান, ডাঃ শামীম আরা বেগম, ডাঃ মিজানুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...