শনিবার, ২৭ জুন ২০২৬

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বসিয়ে গ্যাস বিক্রি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে চারটি কভার্ডভ্যানের ভেতরে গ্যাস রিফুয়েলিং করার সময় ৬১৪টি সিলিন্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাতকানিয়ার কেঁওচিয়া গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. আজিজুল হক (৪৫), মৃত আব্দুল রহমানের ছেলে মো. আলমগীর (৪০) ও হাতুরাপাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে হুমায়ুন কবির (২৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে কেরানীহাট-বান্দরবান সড়কে অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে চারটি কভার্ডভ্যানের ভেতরে গ্যাস রিফুয়েলিং করার সময় ৬১৪টি সিলিন্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি তাদের কাছে বিস্ফোরক অধিদপ্তরের কোন অনুমোদন ছিলা না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রিফুয়েলিং স্টেশন স্থাপন করে ও জব্দ কর্ভাডভ্যানগুলোর বডির সাথে সংযুক্ত সিলিন্ডারের মাধ্যমে সিএনজিতে রূপান্তর কারখানা স্থাপন করে অটোরিক্সায় গ্যাস বিক্রি করে আসছিল। চক্রটি মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাসলাইন থেকে গ্যাস মজুদ করে। এসময় গ্যাস অবৈধভাবে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালীসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় চড়া মূল্যে বিক্রি করে আসছে। প্রত্যেকটি কভার্ডভ্যানে আনুমানিক গড়ে ১৫৩টি করে সিলিন্ডার স্থাপন করা রয়েছে।

র‌্যাব আরও জানায়, মূলত এই চক্রটি বিভিন্ন স্থানে ভ্রাম্যমান সিএনজি স্টেশন স্থাপন করে প্রচলিত বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করে। নির্ধারিত ৪৩ টাকা দরে বিক্রির পরিবর্তে চোরাই পথে ৬২ টাকা দরে বিক্রি করে। এভাবে চোরাই পথে গ্যাস সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক এক মহিলা সমাবেশ আজ...

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

আরও পড়ুন

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

চসিকের নামে চাঁদাবাজির অভিযোগ, রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে অবস্থিত রানী রাসমণি ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (২৫...