শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রমজানে পণ্যের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশে পণ্যের যথেষ্ট মজুদ থাকার পরও রমজানে যারা দাম বাড়াচ্ছে তাদের গণবিরোধী আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রমজানে পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের তথ্যমন্ত্রী আরও বলেন, রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমদানি নির্ভর পণ্য থেকে শুরু করে উৎপাদননির্ভর সব পণ্যের সরবরাহ ঠিক রাখার ব্যবস্থা করেছেন।

দুঃখজনক হলেও সত্য, তারপরও রমজান কিংবা কোনো উৎসব আসলে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, বিভিন্ন পূজা-পার্বণের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করার জন্য পণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালায়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে ২০ লাখ টনের চেয়ে বেশি চাল এবং গম গুদামে মজুদ রয়েছে। কোনো কোনো পণ্য রমজানের চাহিদার চেয়ে অতিরিক্ত মজুদ রয়েছে।

এরপরও কিছু অসাধু ব্যবসায়ী রমজানের সুযোগ নিয়ে দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। ভোক্তা অধিদপ্তর এরই মধ্যে তাদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, কেউ যেন এ ধরনের সংকট তৈরি করতে না পারে, সেজন্য গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে। তারা অবৈধ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রিপোর্ট করলে ব্যবসায়ীরা এ সুযোগ নিতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...