শনিবার, ৮ আগস্ট ২০২৬

মহেশখালীতে কর্মসৃজন প্রকল্পে হরিলুট

প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগে মহিলা মেম্বার ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

মহেশখালীতে দরিদ্রদের জন্য সরকারের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে কলমে কাজ শুরু হলেও বাস্তবে তার দেখা নেই। স্থানীয়দের অভিযোগ, কাজ না করে টাকা হরিলুট করছে প্রভাবশালী মহিলা মেম্বার ও তার স্বামী।

যদিও অভিযোগ অস্বীকার করে এসব বিষয়ে জানেন না বলে জানিয়েছেন কুতুবজোম ইউপি চেয়ারম্যান শেখ কামাল। তিনি জেনে পরে জানাবে বলে জানান।

জানাগেছে, উপজেলার কুতুবজোমে কর্মসৃজন প্রকল্পের টাকা মারধর করে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলা মেম্বারের স্বামীর বিরুদ্ধে।

এদিকে ২৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে এনিয়ে ভুক্তভোগী কয়েকজন শ্রমিক ও মহিলা শ্রমিকের স্বামী মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ নিয়ে গেলে তা খতিয়ে দেখেন পিআইও অফিস। পরে অভিযুক্ত ইউপি সদস্য লাল জর বেগম ও তার স্বামী সোলাইমানকে এনে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুতুবজোম ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লাল জর বেগমের স্বামী মোঃ সোলাইমান প্রতিবারে কর্মসৃজন প্রকল্পের টাকা আসলে বাড়ি এসে গালিগালাজ করে ৮ হাজার থেকে ৪ হাজার টাকা নিয়ে যায় এ পর্যন্ত ১৪ হাজার টাকা নিয়ে যায় রাজিয়া বেগম থেকে।এছাড়াও একই কায়দায়, সুফিয়া ,মছুদা, মোহছেনা,জহুরা বেগমসহ আরও কয়েকজন থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা কেডে নিয়ে যায়। এনিয়ে শুক্কুর, মছুদা নোনাজ সহ কয়েকজনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ প্রতিবেদকের হাতে এসেছে।

এবিষয়ে জানতে ভুক্তভোগী রাজিয়া ও তার স্বামী জানান,  আমরা গরীব মানুষ,আমাদের টাকা থেকে অর্ধেকে মহিলা মেম্বারের স্বামী সোলাইমান কেড়ে নিয়েছে। আমরা লিখিত অভিযোগ নিয়ে ইউএনও বরাবর এসেছি।আমরা প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।

এবিষয়ে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউসার আহমেদ জানান- প্রাথমকিভাবে কর্মসৃজন প্রকল্পের কয়েকজন শ্রমিকের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পেয়ে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য ও তার স্বামীকে ডেকে আনা হয়েছে এবং উক্ত বিষয়ে তাদেরকে জিজ্ঞেসাবাদের জন্য অফিসে রাখা হয়েছে। বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...