বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আন্দোলনে ব্যর্থ বিএনপি সড়ক নিয়েও রাজনীতি করছে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাদারীপুরে পদ্মাসেতু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা সড়কের জন্য নয়। এ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া’।

তিনি বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপি অপরাজনীতিতে লিপ্ত উল্লেখ করে কাদের বলেন, মিথ্যা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন যে, বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের ওপর দিতে হবে। অথচ সড়ক যোগাযোগ খাত বিএনপির শাসনামলেই সবচেয়ে অবহেলিত ছিল।

সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যথাযথ সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে।

এছাড়া একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে চালক, পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, বিএনপি গৃহীত পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশে সরকারের সমালোচনা করে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৫...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...