শনিবার, ৮ আগস্ট ২০২৬

মহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়লো ১০ বসতঘর:কোটি টাকার ক্ষয়ক্ষতি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অগ্নিকাণ্ডে ১০ টি বসতঘর পুড়ে গেছে।

রবিবার দিবাগত রাত ৩টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোন রকম বাড়ীর ঘুমন্ত সদস্যরা প্রাণে রক্ষা পেলেও শেষ রক্ষা হলনা বাড়ি-ঘর, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ,আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র।

অগ্নিকাণ্ডের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবু আহমদ।

জানা যায়, পুরো যাওয়া বাড়ীঘর স্থানীয় মরহুম সিকদার মিয়া ও রাজা মিয়ার সন্তানদের পুরানো বাড়ি ছিলো। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রাথমিক ভাবে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ঘন্টা ব্যাপি আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের লোকজনকে আগুন দেখা যায়নি।

ভুক্তভোগী আহমেদ উল্লাহ,হোসেন আলীসহ আরও কয়েকজন জানান, আহমদ উল্লাহর বাড়ীতেই বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একটি বাড়িতে আগুন ধরার সাথে সাথে দ্রুত আগুণের লেলিহান শিখা

অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী রফিক উল্লাহ,হোসেন আলী,শফি উল্লাহ,ছৈয়দ আহমদসহ প্রায় ১০ টি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় নগদ ১৫ লাখ টাকা,৩০ ভরি স্বর্ণলঙ্কার ,গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

স্থানীয় বাসিন্দারা জানান- আগুনে পুড়ে বাপ দাদার শেষ স্মৃতি গুলো এইভাবে মুছে যাবে তা কখনো কল্পনা করিনি। প্রায় ১৫ টি বাড়ি মুহুর্তেই পুড়ে ছাই হয়ে গেলও ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারেনি। মহেশখালীর উত্তরে একটা ফায়ার সার্ভিসের প্রয়োজন কতটুকু সেটা দয়াকরে উপলব্ধি করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, আগুনে পুড়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে এবং তাদের সহযোগিতা করা হবে পাশাপাশি ভুক্তভোগী পরিবারদের সহযোগিতা করতে সংশ্লিষ্ট প্রশাসনসহ বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...