শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পটিয়ায় বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত দূর্ধষ সন্ত্রাসী গ্রেপ্তার

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

পটিয়া থানার বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী একরাম হোসেন (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাইদগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার একরাম হোসেন পূর্ব হাইদগাঁও মোনাফ তালুকদার বাড়ির আবুল কাসেমের পুত্র।

পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “একরাম একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। অস্ত্র মামলায় তার ১০ বছরের সাজা নিয়ে সে পলাতক ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে মাদক, ঘরপোড়া, ভাঙচুর মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারগারে প্রেরণ করা হয়েছে।”

হাইদগাঁও এলাকার বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে, একরাম তার নিজস্ব বাহিনী নিয়ে এলাকায় অপকর্ম করে বেড়ায়। তার রোষানলে পড়লে মারধর সহ, ঘর-বাড়িতে গিয়ে গোলাগুলি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পটিয়া থানার এস আই মোফাজ্জল জানান, তার কাছে অস্ত্র, ওয়াকিটকি সহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম থাকার কথা শুনেছি। জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে পাহাড়ি সন্ত্রাসী সহ বিভিন্ন বিষয়ে তথ্য জানা যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...