রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

রুমায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ দুই শ্রমিক অপহরণ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে রুমা উপজেলার নির্মাণাধীন সড়কের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ দুই শ্রমিককে  অপহরণ করেছে সন্ত্রাসীরা।

বৃহষ্পতিবার (১৬ মার্চ) বিকালে রুমার কেওক্রাডং সড়কে কাজ করার সময় তাদেরকে অপহরণ করা হয়। ধারনা করা হচ্ছে  পাহাড়ি সশস্ত্র সংগঠন৷ কুকি চিন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যরা তাদের  অপহরণ করেছে।ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  তাদের পরিচালিত ভাটে কুকি নামক একটি একাউন্টে দাবী করা হয় তারাই অপহরণের সাথে জড়িত এবং তাদের দাবী না মানা পর্যন্ত এ সকল কর্মকাণ্ড পরিচালিত হবে।

অপহৃতরা হলেন- সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন (৫৪), ট্রাক চালক মো. মামুন (২৯) ও শ্রমিক আব্দুর রহমান (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর চলমান নির্মাণাধীন রুমা উপজেলা -বগালেক-কেওক্রাডং সড়ক  নির্মাণে কাজ করছিল সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেনসহ ২ শ্রমিক। কাজ চলাকালীন সময় বৃহষ্পতিবার বিকালে হঠাৎ করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

এ বিষয়ে রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, অপহরণ হওয়ার খবর শুনেছি। তবে অপহৃত পরিবারের পক্ষ থেকে কেউ এখনো থানায় অভিযোগ করেনি।

উল্লেখ্য ১২ই মার্চ (রোববার)কেএনএর সশস্ত্র সন্ত্রাসী দল রোয়াংছড়ি উপজেলায় কাটা পাহাড় নামক স্থানে  সেনা সদস্যদের একটি টহল টিমের উপর অতর্কিতভাবে হামলা চালায়।  এ ঘটনায় সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুই জন সেনা সদস্য আহত হয়। ঐ দিন রোয়াংছড়ি উপজেলার দুর্গম  পাইক্ষ্যং পাড়ায় সেনা জোনের পক্ষ হতে গ্রামবাসীদের ফ্রী  মেডিকেল ও স্বাস্থ্য সামগ্রী বিতরণে ক্যাম্পেইন পরিচালনা করার কথা ছিলো।

এদিকে সন্ত্রাসী তৎপরতায় নিরাপত্তার কথা বিবেচনা করে গত বৃহস্পতিবার  রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের উপর বান্দরবান জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...