রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বান্দরবানে সেনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দীনকে হত্যা ও বাঙ্গালী শ্রমিকদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই মার্চ )  বিকেলে বান্দরবান জেলা সদরের প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

প্রতিবাদ সমাবেশে  পিসিএনপি’র বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান প্রতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

আরো বক্তব্য রাখেন, মহাসচিব আলমগীর কবিরসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন- দেশপ্রেমিক শহীদের রক্ত বৃথা যেতে দেব না। যারা সেনা সদস্য মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে এবং বাঙ্গালী শ্রমিকদের গুলি করে আহত করাসহ নিরীহ মানুষ অপহরণ করেছে তাদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। আমরা আর বসে থাকবো না। যেখানে সেনাবাহিনী হত্যার শিকার হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই। পার্বত্য চট্টগ্রামে মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেউ নিরাপদে নেই। মানুষ এক আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। সন্ত্রাসীদের চাঁদাবাজি, অপহরণ, খুন-গুম আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর সু-ব্যবস্থা নিতে আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি করছি।

উল্লেখ্য,সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস-২০২৩ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবং দেশমাতৃকার জন্য মানবিক সহযোগিতার কল্পে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প পাহাড়ীদের চিকিৎসা সেবা দিতে যাওয়ার পথিমধ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে সেনা টহলে নেতৃত্বে থাকা শহীদ মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন শহীদ হন। ১২ মার্চ  বেলা ১টায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করেন। ঘটনারস্থল বান্দরবান জেলার রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী পাইনখ্যং-রনিন পাড়া এলাকা। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুই জন সেনা সদস্য আহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...