বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কক্সবাজারে কনষ্টেবল নিয়োগে প্রক্সী দিতে ধরা ২, পালিয়েছে মূলহোতাসহ ৩ জন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রক্সী দিতে গিয়ে প্রতারক চক্রের সেকেন্ড ইন কমান্ডসহ ২ জনকে আটক করে পুলিশ। সোমবার (৬ মার্চ) সকালে কক্সবাজার মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত টিআরসি লিখিত পরীক্ষার আগেই তারা আটক হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম।

জানা যায়- লিখিত পরীক্ষায় রোল নং ৭১১০১৩০ হারুন অর রশীদ, পিতা-ফয়েজ আহমদ, সাং-দক্ষিণ ধুরুং, থানা-কুতুবদিয়া, কক্সবাজারের স্থলে প্রক্সী পরীক্ষার্থী হিসেবে তানজিম উদ্দিন তাহের বাবলা (২০) কে মূল পরীক্ষার্থী হারুন অর রশীদের প্রবেশপত্রসহ সোমবার সকাল ১০ টায় পরীক্ষার হলে প্রবেশ করার সময় আটক করা হয়। বাবলা কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাবীব হাজির পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অপর সদস্য একরাম হোসেন (২৪) কে কক্সবাজার শহরের আল- হেরা হোটেলের ৩২৫ নং কক্ষ থেকে আটক করা হয়। একরাম লেমশীখালীর ছাবের আহমদের ছেলে।

এ সময় তার কাছ থেকে টিআরসি পরীক্ষার্থী হারুন অর রশীদ রোল ৭১১০১৩০ এর অপর একখানা প্রবেশপত্র ও নগদ ৫০ হাজার টাকাসহ বাবলার ১টি মোবাইল ও অন্য একজন প্রক্সী পরীক্ষার্থী মিরাজের ১টিসহ ৩টি মোবাইল ফোন এবং বিভিন্ন কাগজপত্রাদি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এসময় চক্রের মূল হোতা আটক একরাম হোসেনের সহোদর বড় ভাই সাইফুল ইসলাম ওরফে সায়েম, প্রক্সী পরীক্ষার্থী মিরাজ ও পলাতক পরীক্ষার্থী হারুন অর রশীদসহ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

চক্রের মূল হোতা সাইফুল ইসলাম ওরফে সায়েম তার সহোদর ভাই একরাম হোসেন গং দীর্ঘদিন যাবৎ পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারী নিয়োগ পরীক্ষায় ফটোশপের মাধ্যমে ছবি ও স্বাক্ষর এবং নিয়োগকারী কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করিয়া জালজালিয়াতি করে আসছে এবং কিছু বিপদগামী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রক্সী পরীক্ষার্থী হিসেবে ব্যবহার করে আর্থিক ফায়দা লুটছে বলে জানান পুলিশ। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন পুলিশের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...