শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

উখিয়ায় র‍্যাবের অভিযানে ২০ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

রবিবার (৫ মার্চ) মরিচ্যা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন, বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮), নজু মিয়া (৭০), মোঃ আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫)আবু তাহের (৫০)সোনা আলী (৬৫), মোঃ সায়দ (৫৯), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আব্দুর রহমান (৬০), আব্দুল হামিদ (৬৩), মোঃ সেলিম (৪২)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়া থানাধীন কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে অবৈধভাবে বাহির হয়ে কক্সবাজার জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলায়নের উদ্দেশ্যে একদল রোহিঙ্গা উখিয়া থানাধীন মরিচ্যা বাজার গরুর হাটে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে গাড়িতে উঠার জন্য অপেক্ষমান আছে। বিশ্বস্থ সূত্রে উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর আভিযানিক দল উক্ত স্থানে পৌছে এক অভিযান পরিচালনা করে।

উল্লেখিতস্থানে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে ২০ জনকে আভিযানিক দল গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা স্বীকার করে যে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে কোন পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার কুতুপালং, থাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল। অদ্য বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের লক্ষে গমনের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান কালে র‌্যাব-১৫, কক্সাবাজার এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

মোঃ আবু সালাম চৌধুরী আরও বলেন, রোহিঙ্গারা পরষ্পর যোগসাজসে কুতুপালং, থাইংখালী ও অন্যান্য ক্যাম্প হতে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ এর অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে বের হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে অবস্থান ও অপরাধ মূলক কর্মকান্ড করার লক্ষে বর্ণিতস্থানে একত্রিত হয় বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য উখিয়া থানায় লিখিত এজাহারসহ সোপর্দ করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...