বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে অস্ত্রসহ আটক ৫ পাহাড়ি সন্ত্রাসীকে হাজতে প্রেরণ

দৌলত শওকত, ফটিকছড়ি

সেনা বাহিনীর হাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক হওয়া ৫ পাহাড়ি সন্ত্রাসীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আটক পাঁচ আসামীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে প্রেরণ করা হযেছে।

আটক তিন আসামীর মধ্যে প্রদীপ মারমা (২৫) , চহলা মারমা (২১), উসাজাই মারমা (২১) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে বাসিন্দা।

এছাড়াও উমং সিং মারমা (২২), পিতা-মনু সিং মারমার বাড়ি ,বান্দরবান সদরের রওজা পাড়া গ্রামে এবং অংথোয়াইচিং মারমা (২৫) পিতা-থুইবাই মারমার বাড়ি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার তুলুকছড়ি গ্রামে।

উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারি ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের নেতৃত্বে ফটিকছড়ি – মানিকছড়ি সীমান্তবর্তী বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করে।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি মর্টার সেল, ১টি একে-৪৭ রাইফেল,১টি এমএম- ওয়ান, ১টি পিস্তল, ১টি এলজি, ১টি ২২ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। অত্যাধুনিক অস্ত্রে সস্ত্রে সজ্জিত আটক পাঁচ সন্ত্রাসী লিবারেশন পার্টি নামে একটি আঞ্চলিক পাহাড়ি সংগঠনের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মাসুদ ইবনে আনোয়ার বলেন আটক পাঁচ অস্ত্রধারী স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ঠ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কোর্ট হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...