মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আ. লীগই প্রথম ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগই প্রথম ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য সবার আগে আঘাত আসে সংস্কৃতির ওপর। আমাদের ভাষার ওপর আঘাত আসে প্রথমে। বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আর অসমাপ্ত আত্মজীবনী না বের হলে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নামই মুছে ফেলে দেয়া হতো। সব ইতিহাস থেকেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও বলেন, বারবার আঘাত এসেছে কীভাবে বাঙালিকে শেষ করে দেয়া যায়। সকল অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ভাষা সংগ্রামের পথ বেয়ে আমাদের স্বাধীনতা অর্জন। অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষা শিক্ষা নিলে শেখার গভীরতা বাড়বে। মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে।

ভাষা সংগ্রামের পথ বেয়ে আমাদের স্বাধীনতা অর্জন। অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষা শিক্ষা নিলে শেখার গভীরতা বাড়বে। মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। আজকে শুধু বাংলাদেশ নয় প্রত্যেক দেশে ২১শে ফেব্রুয়ারির পটভূমি রয়েছে। দেশের যা কিছু অর্জন অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে। নিজের ভাষা বলতে লজ্জা কোথায়? ভাষার জন্য রক্ত দেয়া জাতির দৈন্যতা থাকা উচিত না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলবো। বাধা আসবে, বাধা আসছে। অনেকে আন্দোলন করবে সরকার উৎখাত করবে, অনেক আয়োজনও করেছে। দেশে বিদেশে গিয়ে হাহাকার করে বেড়ায়। মনে হয় তাদের দোলনায় চড়ে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু দালালি করে এদেশে ক্ষমতায় যাবার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন।

বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের অগ্নি সন্ত্রাস মানুষ কীভাবে ভুলে যাবে? অগ্নি সন্ত্রাসী যারা এদের সম্পর্কে মানুষকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, অনেকে আয়োজন করে সরকার উৎখাতের। অনেকে আছে তারা সুসময়ে সরব, অসময়ে নীরব। বাইরে থেকে কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে এমন স্বপ্নে বিএনপি জামায়াত বিভোর। দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...