বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যাদের মনে হয় বাংলাদেশ ছিল বাইচান্স, তাদের বাংলাদেশে থাকা উচিত না: কাদের সিদ্দিকী

চট্টগ্রাম নিউজ ডটকম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি অনেক কথা শুনেছি। যেমন সম্মানের কথা শুনেছি, তেমন অসম্মানের কথাও শুনেছি। এই টাঙ্গাইলেই আমাকে রাজাকার বলা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা সোল পার্কে আয়োজিত বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভা ও পারিবারিক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, যে দেশ সৃষ্টি করেছি। সেই দেশ আমি ছাড়বো, মরার আগে সেটা সম্ভব না। বাংলাদেশ সৃষ্টিতে আমার রক্ত আছে, ঘাম আছে। তাই বাংলাদেশে আমি বেঁচে থাকতে, এর গায়ে কেউ হাত দিতে পারবে না।

তিনি আরও বলেন, যাদের বাংলাদেশ পছন্দ না। প্রধান বিরোধী দল কয়েকদিন আগে বলেছে, বাংলাদেশের জন্ম হয়েছে বাইচান্স। যাদের মনে হয় বাংলাদেশ ছিল বাইচান্স, তাদের তো বাংলাদেশে থাকা উচিত না।

আবার আরেক নেতা বলেছেন, বাংলাদেশের চেয়ে পাকিস্তান ভালো ছিল। বাংলাদেশের চেয়ে পাকিস্তান যদি ভালো হয়, তাহলে আপনি এখানে মাতব্বরি করেন কেন? পাকিস্তানে যান। সেখানে গিয়ে নেতা গিরি করেন।

এ সময় বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি মোশারফ হোসেন মোল্লা। বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান রানা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...