শনিবার, ২২ আগস্ট ২০২৬

বইমেলার প্রাণ হচ্ছে তরুণ-তরুণীরা: আ জ ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

একটি জাতিগোষ্ঠীর সভ্যতা বিনির্মাণ ও জ্ঞানগত উন্নয়নে বইমেলা ব্যাপক কার্যকরী ভূমিকা রাখে বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন,তারুণ্যের উচ্ছ্বাস আত্মশক্তি ও দৃঢ়তাই সাফল্যের ভিত্তি।তারুণ্যের উচ্ছ্বাসই মানবজীবনকে সফলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে প্রেরণাদান করে। যেখানে তারুণ্যের উচ্ছাস তথা মানসিক শক্তি গতিহীন সেখানে উন্নতি ও সমৃদ্ধির পথ বন্ধ।

পৃথিবীর চারদিকে আজ তারুণ্যের জয় জয় রব ধ্বনিত হচ্ছে। যারা তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর হতে পারেননি, তারা পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন। বই আত্মাকে পরিপুষ্ট করে, জ্ঞানকে করে সমৃদ্ধ। বই হচ্ছে মানুষের সত্যিকার বন্ধু। যা মানুষের বুকের ভিতর সযত্নে লালন করা স্বপ্নের বাস্তব রূপ দিতে পারে।

তিনি আরও বলেন, লেখক, প্রকাশক ও পাঠক একই সূত্রে গাঁথা এবং পরস্পরের পরিপূরক। নতুন প্রজন্ম অনেক মেধাবী উল্লেখ করে তিনি আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে মেধাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ শুক্রবার সন্ধ্যায় চসিক আয়োজিত অমর একুশে বইমেলা মঞ্চে তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিশিষ্ট লেখক ও নাট্য ব্যক্তিত্ব অভিক ওসমান এর সভাপতিত্বে প্রধান আলোচক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শুকলাল দাশ এবং আলোচক হিসেবে ড.শামসুদ্দিন শিশির, ড.সৌরভ সাখাওয়াত, কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মন্জু।

প্রধান বক্তা শুকলাল দাশ বলেন, যারা সমাজের অগ্রসর চিন্তা চেতনার মানুষ তারাই বই মেলায় আসেন।সৃজনশীল মানুষের মহা প্রয়াস হচ্ছে বই মেলা।

সভাপতির বক্তব্যে অভিক ওসমান বলেন, আমরা ৭১’র তরুণরা ৫২,৫৪,৫৮,৬২,৬৯,৭০সর্বোপরি ৭১পর্যন্ত যে পতাকা বহন করে এসেছি তা আজ নতুন প্রজন্মের হাতে তুলে দিলাম।তারাই বিনির্মান করবে আগামীর স্মার্ট বাংলাদেশ।

আগামীকাল সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলা মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...