বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাফ জয়ী রুপনা চাকমার মাকে উপহারের ঘর হস্তান্তর 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

সাফ জয়ী নারী ফুটবলার(গোলরক্ষক) রুপনা চাকমার মায়ের হাতে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি বুঝিয়ে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

রুপনা চাকমা নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়াদম গ্রামের মেয়ে ,সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নে সেরা গোল রক্ষক হয়ে আলোচনায় আসেন সে এবং বিভিন্ন গনমাধ‍্যমের মাধ‍্যমে রুপনার ভাঙা ঘরে মা বসবাসের ছবি প্রকাশ হলে প্রধানমন্ত্রী নিজেই রুপনার ঘর নির্মানের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদায়িত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়া সহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ও থানার ওসি সুজন হালদার, নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক রিপন দাশ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রুপনার গ্রামের পার্শ্ববর্তী লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে।আজ এই ঘর রূপনার চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অন‍্যদিকে রূপনা চাকমা জানান,এলাকাবাসীর আশীর্বাদে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আমার উঠে আসা,এর পিছনে যারাই আমাকে সহযোগিতা করেছেন,তাদের কাছে আমি বরাবরি কৃতজ্ঞতা পোষণ করছি। এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে ঘরটি উপহার প্রদান করার জন‍্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...