বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রকৃতিকে ভালোবাসার আহ্বানে চবিতে পালিত হলো সুন্দরবন দিবস

এমদাদুল্লা সাকিব, চবি প্রতিনিধি

বসন্তের প্রথম হাওয়ার এ দিনে প্রকৃতিকে ভালোবাসার আহ্বানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হলো সুন্দরবন দিবস।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) র‍্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালিত হয়।

“বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ সুন্দরবনকে সংরক্ষণ ও সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীব-বৈচিত্র রক্ষায় ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনা ছড়াতে ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি, জীব বৈচিত্র্য রক্ষায় সকল ছাত্রসমাজকে একযোগে কাজ করার আহবান জানিয়ে আজকের কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু থেকে র‍্যালি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে র‍্যালিটি শেষ হয়, র‍্যালি শেষে বক্তারা সুন্দরবনকে সংরক্ষণে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনা ছড়িয়ে দিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতির বিকাশ ঘটিয়ে ক্যাম্পাসকে সবুজ অরণ্যে পরিণত করে প্রাণিদের অবাধ চলাচল ও প্রাণীর বেড়ে উঠার উপযুক্ত পরিবেশ তৈরি করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ আলাওল হল উদ্যানে সুন্দরবন দিবসকে স্মরণীয় করে রাখতে এবং সুন্দরবনের প্রেক্ষিতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যক্ত করে সেই সাথে সুন্দরবনের প্রতি ভালোবাসা স্বরূপ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আজকের সুন্দরবন দিবসের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

সুন্দরবন দিবসের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং ভবিষ্যতে পরিবেশ সংসদের সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...